নিবন্ধনের জন্য ১৭১৭ অনলাইন পত্রিকার আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক : নিবন্ধনের জন্য এ পর্যন্ত ১ হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা তথ্য অধিদফতরে আবেদন করেছে। একই সময়ে ১০৫টি অনলাইন টিভিও নিবন্ধনের আবেদন করেছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু জানান, বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যা ৪১টি। অনুমোদিত এফএম বেতারের সংখ্যা ২৮টি, অনুমোদিত কমিউনিটি রেডিওর সংখ্যা ৩২টি এবং দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ৮৬টি।
অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকার প্রকৃত সংখ্যা তথ্য মন্ত্রণালয়ে লিপিবদ্ধ নাই বলেও মন্ত্রী জানান।
ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, অবৈধ ও অনিবন্ধিত অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকাগুলোকে বিধি-বিধানের আওতায় আনাসহ দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ সরকার নিবন্ধন কার্যক্রম হাতে নিয়েছে।
অনলাইন পত্রিকা, রেডিও, টিভি চ্যানেলগুলো নিবন্ধন কার্যক্রমের আওতায় আনতে আবেদন দাখিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ইতোমধ্যে ১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও এবং এক হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানান তিনি।
সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে এক হাজার ৮৬টি দৈনিক পত্রিকা রয়েছে। তার মধ্যে চারটি জেলায় একটি করে পত্রিকা রয়েছে। অন্যদিকে লালমনিরহাটে কোনও দৈনিক পত্রিকা নেই। তবে সবচেয়ে বেশি দৈনিক পত্রিকা রয়েছে ঢাকা জেলায়।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুসারে জেলাওয়ারী পত্রিকার সংখ্যা হলো-ঢাকা ৪০২, গাজীপুর-৮, মানিকগঞ্জ-৬, মুন্সিগঞ্জ-১, নরসিংদী-৭, ময়মনসিংহ-৩, কিশোরগঞ্জ-৯, নেত্রকোনা-৪, জামালপুর-১৫, শেরপুর-১, টাঙ্গাইল-১২, ফরিদপুর-১৮, গোপালগঞ্জ-১৪, মাদারীপুর-৬, রাজবাড়ী-৪, শরীয়তপুর-৭, চট্টগ্রাম-৩৫, কক্সবাজার-২৪, রাঙ্গামাটি-৫, বান্দরবান-৫, খাগড়াছড়ি-৩, কুমিল্লা-১৭, ব্রাহ্মণবাড়িয়া-১৭, চাঁদপুর-১৭, নোয়াখালী-২৩, ফেনী-২৩,লক্ষ্মীপুর-১৯, সিলেট-২৮, হবিগঞ্জ-১৮, মৌলভীবাজার-৩, সুনামগঞ্জ-৭, খুলনা-২০, বাগেরহাট-৩, সাতক্ষীরা-১০, যশোর-১৭, ঝিনাইদহ-৪, মাগুরা-২, নড়াইল-১, কুষ্টিয়া-৩১, চুয়াডাঙ্গা-১০, মেহেরপুর-২, বরিশাল-২১, ভোলা-৫, ঝালকাঠি-৫, পিরোজপুর-৪, পটুয়াখালী-৭, বরগুনা-৫, রাজশাহী-১৭, নওগাঁ-২, চাঁপাইনবাবগঞ্জ-৫, নাটোর-৯, পাবনা-১৮, সিরাজগঞ্জ-১৪, বুগড়া-১৬, জয়পুরহাট-১, দিনাজপুর-১৫, ঠাকুরগাঁ-২, পঞ্চগড়-১, রংপুর-১৩, গাইবান্ধা-৮, কুড়িগ্রাম-৭, নীলফামারী-৬।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed