ফেইসবুকে ব্যঙ্গ করে প্রধানমন্ত্রীর ছবি পোস্ট, অতপর…
হবিগঞ্জ প্রতিনিধি : ফেইসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গঁ করে ছবি পোস্ট ও অশালীন মন্তব্য করার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যক্তিকে আটক হয়েছে।
আটক ব্যক্তির নাম কাজল মিয়া। তিনি রাণীগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র এবং পেশায় টেইলার্স।
চুনারুঘাট থানা পুলিশ শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার দোকান থেকে কাজলকে আটক করে।
থানা সূত্রে জানা গেছে, কাজল তার ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর ছবি ব্যঙ্গঁ করে পোস্ট করেন। এ ব্যাপারে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানা সূত্র।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed