সিলেটে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী র্যালী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হল তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্র সিলেটের উদ্যাগে নগরীতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর নবাব রোড থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভায় অংশ গ্রহণ করে।
র্যালীতে উপস্থিত ছিলেন প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মিহির দেব, প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক জাহেদ আহমদ বাবু, পরিচালক আলম হোসেন চৌধুরী, সৈয়দ নাইমুর রহমান নাইম, জয় দেব, শিপন আহমদ, রাসেল আহমদ, মো: আব্দুল্লাহ, গোলাম মিয়া, রাখার দেব, সুমন চৌধুরী, জসিম উদ্দিন, রাসেল খান, আনহার মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াল ঘ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের অপব্যবহার ও কুফল সর্ম্পকে পরিবার, সমাজের প্রত্যেকে মানুষকে সচেতন হওয়া উচিত। এখন থেকে নিয়ন্ত্রণ না করা গেলে যুবসমাজকে ধ্বংসের মাধমে মেধাশূন্য হয়ে পড়বে দেশ। আসুন আমরা সবাই মাদকে না বলি, মাদকে পরিহার করি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed