মেয়র আরিফ ও জিকে গৌছের মুক্তির দাবি জানালেন রিজভী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জের মেয়র জি কে গউসের মুক্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
এসময় রিজভী আহমেদ তার বক্তব্যকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক আবদুল মান্নান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।
এছাড়াও সরকারের গণগ্রেপ্তারের নামে গণনির্যাতনের শিকার হয়ে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশব্যাপী হত্যা, গ্রেপ্তার, পুুলিশি নির্যাতনে এক বীভৎস যাঁতাকলে দেশের মানুষকে পিষ্ট করছে শাসক দল। পুলিশের প্রশ্রয়ে বিরোধী দলের সভা, ইফতার পার্টির ন্যায় ধর্মীয় অনুষ্ঠান পন্ড করে দিচ্ছে তারা বেপরোয়াভাবে।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, রাষ্ট্র নিয়ে অনাচারে দুষ্টচক্র সৃষ্টি করে সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। নির্বিচারে গণগ্রেপ্তার করে ধারণ ক্ষমতার চাইতে ৩ গুণ বেশি বন্দি কারাগারে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। সেখানে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ মানব বিপর্যয়। এটি সরকারের অসংখ্য ভারসাম্যহীনতার একটি নিদর্শন।
নোয়াখালীর সেনবাগে বিএনপির ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী আহমেদ। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমরান সালেহ প্রিন্সসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed