হামলা ও গুপ্তহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও গুপ্তহত্যা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্তের বিরুদ্ধে অপ্রচার বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখার উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর কোর্টপয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর ঐক্য পরিষদের সভাপতি শান্ত দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতীন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অরুন দেবনাথ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিভাবসু গোস্বামী বাপ্পা, মহানগর পূজা উদযাপন পরিষদের অ্যাডভোকেট সভাপতি বিমান চন্দ্র দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দে গৌরাঙ্গ, অপূর্ব কুমার দাস, বিদ্যা ভূষণ চন্দ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রকি দেব, প্রচার সম্পাদক সুমন দাস, সহ-প্রচার সম্পাদক সুদিপ তালুকদার, সাহিত্য সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, সমাজসেবা সম্পাদক প্রানেশ চন্দ, সদস্য যীশু কৃষ্ণ দেব জনি, সুপ্রিয় পাল রুপম, দক্ষিণ সুরমা ছাত্রযুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তী, ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন- আশীষ দেব, শুভ্রজ্যোতি সরকার, অনিক চৌধুরী দ্বীপ, উত্তম ঘোষ, বিধান কৃষ্ণ রায়, সাগর চক্রবর্ত্তী প্রমুখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed