পরকীয়ায় ধরা পড়ে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলা এলাকায় পরকীয়া প্রেমিকের সঙ্গে অনৈতিক কাজে হাতেনাতে ধরা পড়ে স্বামীর ঘর ছেড়েছেন শারমিন বেগম (৪০) নামে এক গৃহবধূ।
শনিবার (২৫ জুন) সকালে খোলা তালাকের পর স্বামীর ঘর ছাড়েন তিনি।
এর আগে শুক্রবার রাতে প্রেমিক আবদুল আজিজের ব্যবসা প্রতিষ্ঠানে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন তারা। এ সময় প্রতিবেশী ২০-৩০ নারী শারমিনকে পিটুনি দেন।
ওই এলাকার বিল্লাল হোসেনের দ্বিতীয় স্ত্রী শারমিন পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার চর ভারাঙ্গা এলাকার লোকমান হোসেনের মেয়ে। আর শিবালয়ের কৃষ্ণপুর এলাকার মৃত দেলখোস আলীর ছেলে আজিজ আরিচা ঘাটের মাসুদ মটরসের মালিক।
স্বজন ও স্থানীয়রা জানান, বড় স্ত্রী’র ঘরে বিল্লালের সাত মেয়ে। আর শারমিনের প্রথম স্বামীর ঘরে রয়েছে এক ছেলে। চার বছর আগে শারমিনকে বিয়ে করেন বিল্লাল।
বিয়ের পর থেকে দ্বিতীয় স্ত্রী’কে আলাদা নিজেরই আরেকটি বাড়িতে রেখে ঘর সংসার করছেন তিনি।
ওই বাড়ির পাশেই যানবাহন মেরামত করার ব্যবসা প্রতিষ্ঠান আজিজের। বছর খানেক ধরে শারমিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আজিজ।
বিষয়টি কিছু দিন ধরে টের পেয়ে প্রতিবেশীরা তাদের হাতেনাতে ধরার চেষ্টা করছিলেন।
এরই মধ্যে শুক্রবার রাত সোয়া একটার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে শারমিন ও আজিজ অনৈতিক কাজে লিপ্ত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরেন।
এ সময় উত্তেজিত প্রতিবেশী নারীরা শারমিনকে পিটুনি দেন। আর আজিজকে আটকে রাখেন স্থানীয়রা।
এ ঘটনায় শনিবার সকালে স্থানীয় এসএম আব্বাসের অফিসে স্থানীয়দের উপস্থিতিতে কাজীর মাধ্যমে খোলা তালাক দেন শারমিন ও বিল্লাল।
এরপর ওই অফিসের সামনে শারমিনের সঙ্গে আজিজের বিয়ের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলাল উদ্দিন ঘটনাস্থলে আসেন। সেখানে আজিজ ও বিল্লালসহ অভিভাবক ও স্থানীদের নিয়ে ঘরোয়া সালিশ বসানো হয়।
সকলের সিদ্ধান্ত অনুযায়ী মুচলেকা রেখে কাপড়-চোপড় ও আসবাবপত্রসহ শারমিনকে সসম্মানে গাড়িতে তুলে দেন তারা। আর বড় ভাই আক্কাস আজিজকে চর-খাপ্পড় মেরে সকলের কাছে ক্ষমা ও এ ধরণের কাজ আর করবেন না বলে প্রতিজ্ঞা করান।
বিল্লাল হোসেন জানান, পরকীয়ায় ধরা পড়ায় শারমিনকে তালাক দেয়া হয়েছে। তার কাছে স্থানীয় অনেকে টাকা-পয়সা পেতেন। সেগুলো তিনিই পরিশোধ করে দিবে বলেও জানান তিনি।
শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলাল উদ্দিন জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সকলের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি সুরাহা করা হয়েছে। আর এই পরকীয়ার কারণে আজিজের বড় স্ত্রী বাড়ি ছাড়া হয়েছিলেন। তাকেও আজিজের সঙ্গে বাড়ি পাঠানো হয়েছে।
Related News
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাRead More
স্বপ্নার নতুন জীবনের শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পাওয়াRead More



Comments are Closed