ফের বাড়ল সোনার দাম
বৈশাখী নিউজ ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে আবারো সোনার দাম বেড়েছে ভরিতে ১,২২৪ টাকা। এ নিয়ে চলতি বছর সপ্তমবারের মতো সোনার দাম বাড়ল।
২৬ জুন রবিবার থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে। নতুন মূল্যে সোনার দাম প্রতি ভরিতে ১,২২৪ টাকা বেড়েছে।
চলতি বছর পাঁচ দফা দাম বাড়ার পর মে মাসের শেষ দিনে সোনার দাম কমেছিল। এরপর মাত্র ১৬ দিনের ব্যবধানে আবারো বাড়ে সোনার দাম।
শনিবার (২৫ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক এই তথ্য জানান। তিনি বলেন, বাজুসের সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১,২২৪ টাকা, ২১ ক্যারেটে ১,১৬৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৯৯১ টাকা বেড়েছে।
রবিবার থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৪৮,৩৪৭ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি ৪৬,১৮৯ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৯,৫৯৯ টাকায় বিক্রি হবে।
শনিবার পর্যন্ত ভরি প্রতি দাম ২২ ক্যারেট ৪৭,১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫,০২৩ টাকা ও ১৮ ক্যারেট ৩৮,৬০৮ টাকা।
নতুন মূল্যে প্রতি ভরি সনাতন সোনার দাম হবে ২৭,৫২৭ টাকা, এ মানের সোনার বর্তমান দাম ২৬,৮২৭ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে ৭০০ টাকা।
সোনার সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম বর্তমানে ১,১৬৬ টাকা। রবিবার থেকে এ দাম কমে হবে ১২২৫ টাকা।
প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১.৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭.৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্দিষ্ট করা নেই।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed