Main Menu

ছাতকে দিন-দুপুরে টাকা ও মোবাইল ছিনতাই

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের আন্ধাইরগাওঁ পয়েন্ট এলাকায় দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন গ্রামীন ফোনের এক বিক্রয় প্রতিনিধি। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায় গ্রামীন ফোন নলজোর কর্পোরেশন এর গোবিন্দগঞ্জ সাব শাখার এস-ই সেলস প্রতিনিধি বদরুল (১৯) ফেক্সীলোড বিক্রি শেষে আন্ধাইরগাও হতে সিএনজি অটোরিকসা যোগে ছাতক শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় যাত্রীবেশী ২জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে বদরুলকে আঘাত করে হাতে থাকা ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনার সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা ব্যাগে রক্ষিত লক্ষাধীক টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত বদরুলকে উদ্বার কর্ ে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন । ছিনতায়কারীদের একজন এলাকার আন্ধাইরগাওঁ গ্রামের ওয়ারিছ আলীর পুত্র ছালেক মিয়া (৩০) বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ছাতক থানার এস আই সুহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্থুতি চলছে বলে জানা যায়।

 

Share





Related News

Comments are Closed