Main Menu

সিলেটে যুবককে গলা কেটে হত্যা

দক্ষিন সুরমা প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের এক যুবককে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্ববৃত্তরা। বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ উপজেলার তাজমহরম গ্রামের সীমান্তবর্তী দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম আখলিছুর রহমান জালাল (২৭)। সে বিশ্বনাথ উপজেলার তাজমহরম গ্রামের মৃত সমশের আলীর পুত্র। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ শুক্রবার সকালে লাশটি উদ্ধার ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই হেলাল আহমদ জানান, তার ভাই আখলিছুর রহমান জালাল সিলেট শহরের শুকরিয়া মার্কেটে দর্জির কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে জালাল বাড়ি ফিরেন। বাড়িতে পৌঁছার অনুমানিক ১০ মিনিট পর তার (জালাল) ব্যক্তিগত মোবাইল ফোনে একটি কল আসে। এসময় জালাল কলটি রিসিভ করে ‘আমি আসছি’ বলে ঘর হতে বেরিয়ে যায়। কিন্ত সেহরির পূর্বেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকেন। পরবর্তীতে শুক্রবার ভোররাত ৪টায় গ্রামের লোকজন মসজিদে ফজরের নামাজ পড়তে বের হলে সমজিদের পার্শ্ববর্তি জমিতে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় জালালের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। ধারনা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখন করে তার মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা।
এদিকে, লাশটি পোস্ট মর্টেম করানোর পর মামলা দায়েরের জন্য নিহতের ছোট ভাই হেলাল আহমদ দক্ষিণ সুরমা থানায় গেলে পুলিশ অভিযোগটি আমলে না নিয়ে তাদেরকে বিশ্বনাথ থানায় প্রেরণ করে। কিন্ত তারা বিশ্বনাথ থানায় আসলে এখানেও পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে এলাকাবাসী সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের প্রস্তুতি নিলে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন এবং মামলা নিতে মোবাইল ফোনে দক্ষিণ সুরমা থানার ওসি’র সঙ্গে কথা বলেন। তখন পুলিশ মামলা নিতে আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হন।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বলেন, ঘটনাটি দক্ষিণ সুরমা থানা এলাকায় ঘটেছে।

 

Share





Related News

Comments are Closed