Main Menu

১৯৯৯ টাকায় বিমানে ঢাকা টু যশোর

বৈশাখী নিউজ ডেস্ক: মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন ঈদ উল ফিতর। রাজধানী সহ দূরের শহরগুলো থেকে ঈদের কয়েকদিন আগে বাড়ি ফেরার টিকেট পেতে হিমশিম খেতে হচ্ছে সকলকে। তবে যারা বাস ভাড়ার চেয়ে কিছু টাকা বেশী হলেও নির্বিঘ্নে বিমানে যেতে চান তাদের জন্য সুযোগ করে দিয়েছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা।

ঈদ উপলক্ষে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা যাত্রীদের জন্য ভাড়ার উপর আকর্ষণীয় মূল্যহ্রাস ঘোষণা করেছে। ঈদ পূর্ববর্তী ১-৭ জুলাই এবং ঈদ পরবর্তী ৮-১৪ জুলাই এই সুবিধা ভোগ করতে পারবেন যাত্রীরা।

ঈদ পূর্ববর্তী ১-৭ জুলাই পর্যন্ত সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকা এবং ঈদ পরবর্তী ৮-১৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর মাত্র ১৯৯৯ টাকা ওয়ান ওয়ের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা থেকে প্রতিদিন যশোর ও সৈয়দপুরে দু’টি ফ্লাইট পরিচালিত হয়। এ ছাড়া ঢাকা থেকে বরিশালে সপ্তাহে ৪টি ফ্লাইট (রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার) এবং ঢাকা থেকে রাজশাহী সপ্তাহে ৩টি ফ্লাইট (শনি, সোম ও বুধবার) পরিচালিত হয়।

Share





Related News

Comments are Closed