Main Menu

সিলেটের উপশহরে বাসার তালা ভেঙে চুরি


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দিনদুপুরে চোর ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৩টি ল্যাপটপ ও ৫টি মোবাইলসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

শুক্রবার বেলা দেড়টার দিকে উপশহরের ডি ব্লকের ৩৪নং রোডের ৮নং বাসায় এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, ডি ব্লকের ৩৪নং রোডের ৮নং বাসার দ্বিতীয় তলায় ৮/১০ জন ছাত্র ম্যাচ করে বসবাস করছেন। শুক্রবার তারা জুমআর নামাজে গেলে এই ফাঁকে চোরদল বাসার দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা ৩টি ল্যাপটপ ও ৫টি মোবাইলসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

নামাজ পড়ে বাসায় ফিরে ছাত্ররা দরজার লক ভাঙা ও ঘরে থাকা মালামাল না পেয়ে বিষয়টি শাহপরাণ থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Share





Related News

Comments are Closed