নরসিংদী ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। এদিকে, ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
নরসিংদীর শিবপুরে শুক্রবার সকালে কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুই চিকিৎসক নিহত হন। এতে আহত হন আরো ৫ জন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডাক্তার স্মৃতি কণা, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার কলিমুল্লাহ ও গাড়ির চালক মামুন। আহতদের মাঝেও ৩ জন পেশায় চিকিৎসক।
সকালে ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। আহত হন সিএনজি চালকসহ আরো ৩ জন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed