Main Menu

ফিলিং স্টেশনের ট্যাংকিতে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে একটি তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে সাব্বির হোসেন (২৬) ও নয়ন মিয়া (২২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফউল্লাহ জানান, নদীতে শাহআলম ফ্লোটিং পাম্প নামে একটি ভাসমান ট্যাংক ছিল। বিকেলে শ্রমিকেরা ওই ট্যাংক পরিষ্কার করার সময় এতে সাব্বির ও নয়ন পড়ে যান।

তৎক্ষণাৎ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed