Main Menu

গোয়াইনঘাটে স্কুল ছাত্রী অপহরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেছে একটি চক্র। গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল গ্রামে এ ঘটনা ঘটে। গত সোমবার ভোরে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সন্ধান মিলেনি অপহৃত স্কুলছাত্রীর।
মেয়েটির মা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার ভোরে সেহরি খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ওই মেয়েটি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা জাঙ্গাইল গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (১৬), চান মিয়ার ছেলে ছালেহ আহমদ (১৯) ও মোড়ল মিয়ার ছেলে আব্দুল মালিক (২১) মেয়েটিকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।
মেয়েটির মা জানান, গত সোমবার থেকে অদ্যাবধি মেয়েটিকে নাজিম উদ্দিনের ঘরে বন্দী করে রাখা হয়েছে। অপহরণকারী প্রভাবশালী হওয়ায় ওদের বিরুদ্ধে কথা বলা সম্ভব হচ্ছে না।
স্থানীয় নব-নির্বাচিত ইউপি সদস্য হেলাল ও বর্তমান ইউপি সদস্য সামছুদ্দিন আল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপহৃত মেয়েটি সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন জানান এরকম কোন সংবাদ তিনি পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed