Main Menu

চাপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ও জমিনপুরে এক স্কুলছাত্রীসহ ৫ জন নিহত হয়। এতে গুরুতর আহত হয়েছেন আরো দুই জন।

নিহতরা হলেন- দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের তাজেমুল ইসলামের মেয়ে তুলি (১১), জমিনপুর গ্রামের রফিকুল ইসলাম(৫০), মাদারীপুর জেলার কালকিনি গুচ্ছগ্রামের হারুন খাঁন(৭০), একই জেলার কালাইচর গ্রামের তালেব আলী সর্দার(৭৫) ও একই জেলার সেনান ঝাঁটা এলাকার কালাইআরী (৬৫)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed