বিশ্বনাথে গ্রামীন ফোনের ডিস্ট্রিবিউটরের ৫ লাখ টাকা ছিনতাই
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গ্রামীন ফোনের ডিবিটরের ৫ লাখ টাকা ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের হরিকলস নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বিশ্বনাথ গ্রামীন ফোনের ডিসট্রিবিটর লিটন মিয়া টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
জানা গেছে, বিশ্বনাথ থেকে গ্রামীন ফোনের দুইজন সেলসম্যান ৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে জগন্নাথপুর যাওয়ার জন্য বের হন। বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের হরিকলস নামক স্থানে যাওয়া মাত্রই পিছ দিক থেকে চারটি মোটরসাইকেলে কয়েকজন যুবক তাদের সামনে এসে পথ আটকে দেয়। এসময় ওই যুবকরা গ্রামীন ফোনের সেলসম্যান জিল্লুর রহমান ও ছাদিকুর রহমানকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed