শীঘ্রই ঢাকা-সিলেট মহাসড়কে চার লেনের কাজ শুরু হবে : অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শীঘ্রই ঢাকা-সিলেটে মহাসড়কে চার লেনের কাজ শুরু করা হবে। এতে করে ঢাকার সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বৃহস্পতিবার জালালাবাদ এসোসিয়েশন ঢাকা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা বলেন।
জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর পরিচালনায় এবং এসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামির সভাপতিত্বে ঢাকার কাওরান বাজারস্থ জালালাবাদ ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় অর্থমন্ত্রী আরও বলেন দেশের গৃহের কাজে আর কোন গ্যাস সংযোগ প্রদান করা হবে না। কারণ গৃহের কাজেই সব চেয়ে বেশী গ্যাস অপচয় হয়। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা এসোসিয়েশনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য প্রধান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এসোসিয়েশনের সহ সভাপতি জালাল আহমদ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন র্অথ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, মুনিম চৌধুরী বাবু এমপি, সেলিম উদ্দিন এমপি, আমাতুল কিবরিয়া কেয়া এমপি, শাহানা রব্বানী এমপি, ডা. একে আব্দুল মোমেন, রূপালী ব্যাংকের সাবেক চেয়াম্যান ড. আহমদ আল কবির, ট্রাষ্ট ব্যাংকের এমডি ইশতিয়াক আহমদ চৌধুরী, পূবালী ব্যাংকের এমডি আব্দুল হালীম চৌধুরী, পূবালী ব্যাংকের সাবেক এমডি হেলাল আহমেদ চৌধুরী, জালালাবাদ ভবন ট্রাস্টের সভাপতি সাবেক সচিব আব্দুল হামিদ চৌধূরী, সাবেক বাণজ্য সচিব সোহেল আহমদ, সাবেক স্বরাষ্ট্র সচিব সি কিউ মোশতাক আহমদ, সেনাকল্যান ইনসুরেন্স’র এমডি মেজর মোহাম্মদ মোসাদ্দেকুল হক, এসোসিয়েশনের কোষাধ্যাক্ষ এড. জসিম উদ্দিন। এসময় এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য সহ আজীবন ও সাধারণ সদস্যের পাশাপাশি সিলেট বিভাগের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed