বিয়ানীবাজারে যুবক খুন, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৭
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। এদের মধ্যে প্রধান অভিযুক্ত রুবেল তালুকদারও রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- রুবেল তালুকদার (২২), লিমন তালুকদার (৩৬), ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সুমন তালুকদার (৩৪), রাজন তালুকদার (৩০), যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল ফাত্তাহ (৫৫) ও মঞ্জুর আহমদ (৩০) ও বাবুল (৩২)।
পুলিশের উপস্থিতিতেই হত্যার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী অভিযোগ করলেও পুলিশের দাবি, ঘটনার সময় সেখানে পুলিশের কোনো সদস্য ছিলেন না।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ, বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, পরে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশও পাঠানো হয়েছিল।”
গ্রেপ্তারের খবর নিশ্চিত করে ওসি বলেন, “মোট ৯ জনকে নিয়ে থানায় নিয়ে আসা হয়েছে, তবে এর মধ্যে দুই নারীকে নিরাপত্তার কারণে নিয়ে আসা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি বলেন গ্রেপ্তারকৃতদের মধ্যেও ২/৩ জন আহত রয়েছে, তাদের বিয়ানীবাজারে চিকিৎসা দেয়া হবে। নিহত মাহতাব উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বুধবার (২২ জুন) সকাল ১০টায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মাহতাব উদ্দিন (৩৫) কে কুপিয়ে হত্যা করে রুবেল তালুকদার।
জানা যায়, জমি নিয়ে বিরোধ আঁচ করে নিজের প্রভাব খাটাতে স্থানীয় আওয়ামীলীগ নেতা সুমন তালুকদার আগে থেকেই এলাকায় পুলিশ নিয়ে এসেছিলেন। সকাল ১০টার দিকে পুলিশের উপস্থিতিতেই মাহতাব উদ্দিনের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, পুলিশ ঘটনাস্থলের অদূরে থাকতেই সুমনের চাচাত ভাই রুবেল তালুকদার দা দিয়ে কুপিয়ে মাহতাব উদ্দিনকে হত্যা করে তার বাড়িতে চলে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে সুমন-রুবেলদের বাড়ি ঘেরাও করে। ঘণ্টা তিনেক ঘেরাওয়ের পর বিয়ানীবাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে আসামীদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed