ঈদে সরকারি ছুটি ৯দিন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: টানা ৯ দিনের সরকারি ছুটির কবলে পড়ছে দেশ। এবারের ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ছুটি থাকবে।
সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ঈদের আগে আগামী ৪ জুলাই ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা নয়দিন ছুটি ভোগ করতে পারবেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ৪ জুলাই সরকারি ছুটি ছিল না। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ওই দিন সরকারি ছুটি ঘোষণা করেছেন। তবে, এর পরিবর্তে আগামী ১৬ জুলাই শনিবার কর্মদিবস থাকবে বলে একটি সূত্রে জানা গেছে।
আগামী ২ জুলাই, শনিবার শবে কদরের পরদিন রোববার সরকারি ছুটি। শবে কদরের ছুটির পর ও ঈদের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা ছিলো। ওই দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা।
৬ জুলাই সম্ভাব্য ঈদ ধরে ৫-৭ জুলাই পূর্বনির্ধারিত ঈদের ছুটি রয়েছে। ৪ জুলাই ছুটি ঘোষণা করার ফলে ১ থেকে ৯ জুলাই টানা নয়দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed