বিশ্বম্ভরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত. রমজান আলী (৩৫) উপজেলার সলুকাবাদ ইউপির রামপুর গ্রামের ইদ্রিছ মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার রামপুর গ্রাম সংলগ্ন ধোপাজান-চলতি নদীতে বালু-পাথর আহরণ করতে যান রমজান আলী। বুধবার ভোর রাত চারটার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে, রামপুর গ্রামে একই সময়ে বজ্রপাতে আব্বাছ আলী (২৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed