Main Menu

জামিনে মুক্ত সাংবাদিক শওকত মাহমুদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক নেতা শওকত মাহমুদ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করে জানান, আজ বিকেল সাড়ে ৪টায় শওকত মাহমুদ জামিনে মুক্তি পেয়েছেন।

তিনি আরো জানান, শওকত মাহমুদ এখন বাসায় যাচ্ছেন। রাতে তিনি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, গত বছরের ১৮ আগস্ট তিনি গ্রেফতার হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed