ঠাকুরগাঁওয়ে দোকানপাট ভাংচুর, অগ্নিসংযোগ
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ইউপি নির্বাচনের জের ধরে বিজয়ী আ’লীগ প্রার্থী ও পরাজিত বিএনপি প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানপাট ভাংচুর, অগ্নিসংযোগ সহ উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই ইউনিয়নের দানারহাট বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ইউপি নির্বাচনের জের ধরে সোমবার সন্ধ্যায় বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট বাজারে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী বনি আমিন ও পরাজিত বিএনপি প্রার্থী আহসান হাবীবের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আ’লীগের প্রার্থীর সমর্থকরা ওই বাজারে হামলা চালিয়ে বেশ কয়েকটি দোকান ভাংচুর এবং অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ১১জন আহত হয়েছে। এদের মধ্যে ৪জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
দানারহাট এলাকার মমিনুল ইসলাম, মজিবর রহমান, জাহাঙ্গীর আলমসহ কয়েকজন জানান, ইউপি নির্বাচনের পর থেকে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকের মধ্যে প্রায় সময় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষকে লোকসান গুনতে হচ্ছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: ফসির উদ্দিন জানান, বেগুনবাড়ী ইউনিয়নে নির্বাচনের আগে ও পরে চার বার অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed