কলারোয়ায় ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলার মুরারীকাটি এলাকা থেকে ৩৭ গাইড ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে উপজেলার মুরারীকাটি গ্রামের মাঠের মধ্যে থেকে শাড়ি গুলো জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কোন চোরাকারবারী আটক হয়নি। জব্দকৃত শাড়ির মূল্য ৫৮ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিছে বিজিবি।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, কলারোয়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানে ভারতীয় শাড়ি আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কলারোয়া উপজেলার মুরারীকাটি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে একটি মাঠের মধ্য থেকে ৩৭ গাইড শাড়ি জব্দ করে বিজিবি। তবে, শাড়ির গাইড ফেলে চোরাকারবারীরা এ সময় পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে পারেনি। পরে ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে শাড়ির গাইড গুলো আনা হয়। সেখানে গাইড খুলে তার মধ্যে থেকে ১ হাজার ৬শ ৭০ পিচ শাড়ি জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত শাড়ির বাজার মূল্য ৫৮ লাখ ৪৫ হাজার টাকা বলে জানা গেছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed