Main Menu

ঝিনাইদহের বিনয় ঠাকুর এখন তালাবদ্ধ মন্দিরের পুরোহিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের চাকলাপাড়ার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরের পুরোহিত শ্রী বিনয় কুমার দাস এখন অত্যন্ত সাবধানতায় তালাবদ্ধ মন্দিরে পুজা দিচ্ছেন। অত্যন্ত চেনা জানা ভক্তরা আসলেই এই বৃদ্ধ পুরোহিত কালীমন্দিরের দরজা খুলে ভিতরে নিয়ে যান, নচেৎ নয়।

সরেজমিনে এই প্রতিবেদক চাকলাপাড়ার মন্দির এলাকায় ঘুরে স্থানীয়দের নিকট জানতে পেরেছেন, ঝিনাইদহ সহ সারা দেশে গুপ্ত হত্যা হচ্ছে, পুরোহিতদেরও হত্যা করছে এজন্যে পুরোহিত বিনয় কুমার দাস আপতত ভয়ে ও আতঙ্কে বাইরে আসেন না।

তাছাড়া পুরোহিত বিনয় কুমার দাস জানিয়েছেন, ঝিনাইদহের ডিসি ও কালীমন্দিরের কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংবাদিক দের সাথে আপতত কথা বলতে নিষেধ করেছেন। এই রহস্য জনক নিষেধের কারন বলতে পারেননি বৃদ্ধ পুরোহিত।

Rurohit Binoy Thakur-Jhenaidahসাংবাদিক ও বাইরের লোকজনের সাথে কথা বলা নিষেধ থাকার কারনে তিনি কালীমন্দিরের ভিতর থেকে বাইরে আসতে ও কথা বলতে চাচ্ছিলেন না। ছবিতে মন্দিরের দেখভাল করা কল্পনা রানী ও এলাকাবাসী এসে জোরে সুরে ডাকাডাকির একপর্যায়ে পুরোহিত বাইরে এসে সাংবাদিকের সাথে কথাবার্তা বলেন।

কল্পনা রানী ও পুরোহিত আরো জানিয়েছেন, বর্তমানে তাদের কোন সমস্যা নেই। তবে বিভিন্ন স্থানে পুরোহিত হত্যার কারনে আতঙ্কে আছেন । পুরোহিত, কল্পনারানী ও এলাবাসী দাবী করে বলেন, আমাদের উপর প্রশাসনের বেশি করে নজর রাখা প্রয়োজন। প্রশাসন যদি নিয়মিত আমাদের দিকে একটু বেশি করে নজর রাখেন তাহলে হয়ত আমাদের কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন এই পুরোহিত শ্রী বিনয় কুমার দাস।

Share





Related News

Comments are Closed