Main Menu

মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার শহরের বণবিথী এলাকা থেকে রাজিব আহমদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।

রাজিব আহমদ শহরের বণবিথী এলাকার আবুল কালামের ছেলে।

এলাকবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নিজের ঘরে রাজিবের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) পরিমল চন্দ দেব সংবাদ মাধ্যমকে জানান, প্রাথমিকভাবে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed