গুগল আর্থে ধরা পড়ল ‘সামুদ্রিক দৈত্য’ (ভিডিও)
বৈশাখী নিউজ ডেস্ক: পানির অতল গভীরে কী রয়েছে? আশঙ্কা সত্যি করে কি সে কখনও উঠে আসবে? ধংস করে দেবে মানব সভ্যতাকে ? আপাতত এই জল্পনাই ঘোরাফেরা করছে বিভিন্ন সোস্যাল মিডিয়ায়।
কী সেই রহস্য ?
সম্প্রতি, গুগল আর্থের ভিডিওতে যার ছবি ধরা পড়েছে, তাতে চিন্তায় কপালে ভাঁজ পড়তে শুরু করেছে বিজ্ঞানীদের। আর সেই ভিডিও আপাতত ভাইরাল হয়ে গিয়েছে সোস্যাল মিডিয়ায়।
ফেসবুক সহ অন্যান্য সোস্যাল মিডিয়াগুলিতে ইতিমধ্যেই কয়েক মিলিয়ন ভিউয়ার্সও হয়ে গিয়েছে। আর যে ভিডিওর প্রায় পুরোটাই রহস্য।
কী সেই রহস্য ?
জানা যাচ্ছে, গত ৯ এপ্রিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কিছুর সন্ধান পায় গুগল আর্থ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে হলেও জায়গাটা অ্যান্টার্কটিকার কাছাকাছি। পানির গভীরে কী রয়েছে, তা জানার জন্যই গুগল আর্থ ওই জায়গার পরীক্ষা শুরু করে।
আর তাতেই রহস্য আরো বেড়ে চলেছে প্রতিনিয়ত। গুগল আর্থ অনুযায়ী, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পানির ওই অংশের ভিডিওতে ধরা পড়েছে, বড় আকারের কিছু রয়েছে সেখানে। আর তার জন্যই সংশ্লিষ্ট অংশের জল ক্রমাগত আন্দোলিত হচ্ছে। তাও আবার ভীষণভাবে। আশ্চর্যের বিষয়, পানির তলায় রহস্যজনক কোনো বস্তু রয়েছে বলে যে ধারণা করা হচ্ছে, তার দৈর্ঘ প্রায় ১২৩ মিটার।
আর এখান থেকেই রহস্য আরো বেশি করে ঘনীভূত হচ্ছে। কেউ বলছেন, পানির তলায় এক জায়গায় বহু পাথরের সমষ্টি একসঙ্গে রয়েছে বলেই পানি বার বার আন্দোলিত হচ্ছে । আবার কারও মতে, পানির র নীচে যে বস্তুটি রয়েছে, তা ভিন গ্রহের প্রাণী। আবার অনেকের মতে, ওটা একটা সামুদ্রিক দৈত্য।
যদিও, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পানির তলায় আদতে কী রয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে, রহস্য যে ক্রমাগত ঘনীভূত হচ্ছে, তা স্পষ্ট। মার্কিন গবেষণা সংস্থার তরফেও এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
সূত্র: দা টেলিগ্রাফ
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed