বিয়ানীবাজারে স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে প্রবাসীর মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে একাধিক বিয়েতে বাধা প্রদান করায় প্রথম স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন এক দুবাই প্রবাসী। স্ত্রী সন্তানদের অধিকার না দিয়ে তাদেরকে বসতভিটে থেকে উচ্ছেদ করতে জেল-জুলুম ও নির্যাতন চালাচ্ছেন তিনি।
সোমবার (২০ জুন) সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন উপজেলার হেতিমখানী গ্রামের মৃত আব্দুল হাফিজের মেয়ে কুলসুমা বেগম। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ছেলে ইকবাল হোসেন।
লিখিত বক্তব্যে কুলসুমা বেগম বলেন, একই গ্রামের আব্দুস শুকুরের ছেলে জয়নাল আবেদীনের সাথে ১৯৯১ সালের ২ সেপ্টেম্বর ইসলামি শরিয়ত মোতাবেক তার বিবাহ হয়। বিয়ের পর তাদের ঘর আলোকিত করে একে একে ৪টি সন্তানের জন্ম হয়। তার মধ্যে ৩ জন ছেলে ও ১জন মেয়ে। তাদের পিতা দুবাই প্রবাসী। কিন্তু বিবাহের ১০ বছরের মাথায় আমার স্বামী অর্থবিত্তের কারণে বিয়েপাগল হয়ে উঠেন। তার অজ্ঞাতে দ্বিতীয় বিয়ে করলে তিনি তাতে বাধা প্রদান করেন। এর থেকেই তার সাথে স্বামীর তিক্ততা শুরু হয়। এরপর একে একে আরো তিনটি বিয়ে করেন তিনি। সবগুলোই কুলসুমা বেগমের অজান্তে অতি গোপনে দেশে এসে সম্পাদন করেন জয়নাল আবেদীন। বর্তমানে একজন স্ত্রী তার সাথে দুবাইয়ে বসবাস করেন। বাকি তিনজনের মধ্যে দুজনকে তালাক দিয়েছেন এবং একজনকে দেশে ভরণপোষণ দেন।
কুলসুমা বেগম বলেন, এসব কার্যকলাপে তিনি ও তার সন্তানেরা বাধা প্রদান করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেন। বিভিন্ন দূরদূরান্ত এলাকার লোকজনকে টাকা দিয়ে ম্যানেজ করে তাদের উপর ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ এনে এসব মামলা দায়ের করান। এ পর্যন্ত ১০/১২টি মামলা তিনি করিয়েছেন। এগুলোর মধ্যে তিনটি মামলায় চূড়ান্তভাবে রায় কুলসুমা বেগমের পক্ষে এসেছে। অবশিষ্ট মামলাগুলো বিচারাধীন। এসব সাজানো মামলায় আমার বড় ছেলে ইকবাল হোসেন দুইবার জেলহাজতে ছিল। সম্প্রতি ২৫দিন জেল খেটে সে জামিনে বের হয়েছে। কুলসুমা নিজে এবং তার দ্বিতীয় ছেলে আলমগীর হোসেন একই সাথে একবার জেলহাজতে গিয়েছেন। পিতা হয়ে সন্তানদের অধিকার না দিয়ে উল্টো এভাবেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। শুধু তাই নয়; বসতভিটা থেকে আমাদেরকে উচ্ছেদ করতে তিনি বিভিন্ন রকম চক্রান্ত চালিয়ে যাচেছন। জয়নাল আবেদীন প্রবাসে থাকায় এলাকায় বিচার বৈঠক করেও কোনো ফল আসে না। সুকৌশলে জয়নাল আবেদীন বিদেশে বসে নিজ স্ত্রী ও সন্তানদের উপর মানসিক নির্যাতন চালাচ্ছেন।
কুলসুমা বেগমের অমতে একের পর এক বিয়ে করায় তিনি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া সিলেটের জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে কুলসুমা বেগম বিয়ে পাগল স্বামী জয়নাল আবেদীনের হয়রানি ও হুমকি ধমকি থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে তার সন্তানেরা উপস্থিত ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed