সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিশেষ প্রার্থনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে চলমান গুপ্তহত্যায় নিহত সাধু, পুরোহিত, পাদ্রি, বৌদ্ধ ভিক্ষুসহ পুলিশকর্মকর্তার স্ত্রী এবং দেশের নীরপরাধ বীরগতি প্রাপ্তদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২০ জুন সোমবার রাতে নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্ম্বক আশ্রমে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা দেশে চলমান গুপ্তহত্যা সহ সা¤প্রতিক অস্থিরতা বন্ধের আহবান জানানো হয়। একই সাথে সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্থ অপরাধের মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান মিঃ রামেন্দ্র বড়–য়া, নির্ম্বাক আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বিমলেন্দ্র দে নান্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি এড.পংকজ কুমার রায়, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভট্টাচার্য্য, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.বিমান চন্দ্র দাস, ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি এড.মৃত্যঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যপক রজত ভট্টাচার্য্য, অধ্যপক শংকর চৌধুরী, ঐক্য পরিষদ জেলা শাখার যুগ্ম সম্পাদক এড.বিজয় বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুভাষ রায়, সহ-সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সম্পাদক চন্দন দাস, ১১নং ওয়ার্ড সভাপতি মহিতুষ পাল, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জয়দীপ দাস, অম্বরীষ দত্ত, জেলা নেতা নির্মল সিংহ, পান্না লাল রায়, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রকি দেব।
প্রার্থনা পরিচালনা করেন শ্রীহট্ট পুরোহিত মন্ডলীর যুগ্ম সম্পাদক দেবব্রত ভট্টাচার্য্য ও মুক্তিযোদ্ধা বিবেকান্দ সমাজপতি।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed