Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবকদলের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কটুক্তির প্রতিবাদে সোমবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবকদল।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি দরগা গেইট থেকে শুরু হয়ে রিকাবী বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম আহমদ, আব্দুল হান্নান রায়হাদ বকস রাক্কু, দেলওয়ার হোসেন চৌধুরী, আলতাফ হোসেন টিটু, আহসান মাহবুব, স্বপন আহমদ, মামুন আহমদ, জাবেদ আহমদ জীবন, আজিজ খান সজীব, মাসুক গাজী, তারাব আলী লিটন, বাইন উদ্দিন, সাহেদ আহমদ, দেলওয়ার হোসেন খান, সাইফুল হক, রাজু আহমদ অপু, ইউসুফ আহমদ মান্না, সফিকুল হক শামীম, রুমান আহমদ, হৃদয় আহমদ হাবীব, নুমান আহমদ, রুহুল আমীন, সোহেল আহমদ, সুয়েব খান, রিপন আহমদ, জহুর আহমদ, নজরুল ইসলাম, ময়না মিয়া, রাসেল আহমদ, মাসুম আহমদ, রাহুল তালুকদার, শামীম আমহদ প্রমুখ।

প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে গায়ের জোরে ক্ষমতায় থাকা স্ব-নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পাগলের প্রলাপ বকতে শুরু করেছেন। তিনি তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্ত রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Share





Related News

Comments are Closed