Main Menu

কানাইঘাটে জনচলাচলের রাস্তা ধ্বংস : আহত ২

বিশেষ প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে জনচলাচলের রাস্তা ধবংস করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় আহত হয়েছেন প্রতিবাদী ২জন। সোমবার (২০ জুন) ভোরে উপজেলার উপর ঝিঙ্গাবাড়ী চরিগ্রামে বুরহানুদ্দীন সড়ক অভিমূখী রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন উপরঝিঙ্গাবাড়ি চরিগ্রামের ইকরামুল হক আদনান (২৬) ও তার ভাই কাদিরুল হক সামনান (১৮)। আহত আদনানকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ৯জনের নাম উলে­খ করে ১৫জনের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় কানাইঘাট থানায় এজাহার দাখিল করা হয়েছে। এজাহারনামীয় আসামীরা হচ্ছে, কানাইঘাট থানার উপরঝিঙ্গাবড়ী চরিগ্রামের সেলিম উদ্দিন , নুরুজ্জামান ,আদিল , ফারুক আহমদ , আজমল আহমদ , আলী আহমদ , আলী আহমদ, হান্নান আহমদ ও সমছুর উদ্দিন ।
জানা গেছে, কানাইঘাট উপজেলার উপরঝিঙ্গাবাড়ী চরিগ্রামের গোপাট থেকে বুরহান উদ্দীন সড়ক পর্যন্ত জনচলাচলের জন্য নিজ জমির উপর দিয়ে বুরহান উদ্দিন সড়ক পর্যন্ত ৭৩৭ ফুট দৈর্ঘ ও ১২ফুট প্রস্তের ইটসলিং একটি রাস্তা করেন উপরঝিঙ্গাবাড়ী চরিগ্রামের আদনান ও গোত্রীয় লোকজন। রাস্তা দিয়ে এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের লোকজন বুরহান উদ্দিন সড়কে যাতায়াত করে থাকেন। কিছুদিন ধরে আদনান পরিবারের সাথে একই গ্রামের বিএনপি নেতা নুরুজ্জামান ও সেলিমদের মামলা-মোকদ্দমা সহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিহিংসা পরায়ন হয়ে বিএনপি নেতা নূরুজ্জামান ও সেলিম তাদের সশস্ত্র লোকদের নিয়ে সোমবার ভোরে জনচলাচলের ওই রাস্তা কেটে ফেলতে শুরু করেন। এ সময় আদনান ও তার ভাই সানমান প্রতিবাদ করলে নূরুজ্জামান ও সেলিমরা তাদের উপর হামলা চালায়। হামলায় আদনান ও সানমান গুরুতর আহত হন। আহত আদনানকে গুরুতর অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় নুরুজ্জামান ও সেলিমের সশস্ত্র লোকজন রাস্তার উপর থাকা ৭৩৭ ফুট ইটসলিং সম্পূর্ন উপড়ে পাশের জমিতে ফেলে দেয় এবং বুরহান উদ্দিন সড়ক সংলগ্ন ২০ ফুট রাস্তা কেটে ফেলে। এতে রাস্তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে তারা। এ ঘটনায় গ্রামের ইকরামুল হক আদনান জনচলাচলের রাস্তা ধবংস ও হামলার অভিযোগ এনে ৯ জনের নাম উলে­খ করে ১৫জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় এজাহার দায়ের করেন।
কানাইঘাট থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সোমবার সন্ধ্যায় লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে মামলা রুজু করা হবে।

 

Share





Related News

Comments are Closed