Main Menu

সিলেট গণদাবী পরিষদের মহানগর কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের মহানগর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মোঃ আব্দুল খালিক ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর স্বাক্ষরিত এক পত্রে মোঃ ছালাহ উদ্দিন রিমন-কে আহবায়ক, মোঃ রায়হান আহমদকে যুগ্ম আহবায়ক ও শিহাব খানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সোমবার দুপুরে কমিটি গঠন উপলক্ষে সিলেট সুরমা মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় বক্তব্য রাখেন, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, এডভোকেট আব্দুল­াহ হেলাল, সৈয়দ নজরুল ইসলাম চুন্নু, আবুল কাশেম তাফাদার, সালাহ উদ্দিন রিমন, শিহাব খান, রায়হান আহমদ শিমুল, আবু রায়হান আহমদ রাজু, জাকির হোসেন, এম আলী হোসেন, তানভীর আহমদ সুহীন, নাজিম আহমদ রেজা, জাবের আহমদ, আফসান আহমদ প্রমুখ।
মহানগর কমিটির যুগ্ম আহবায়করা হলেন, সৈয়দ নাহিদ রহমান ছাব্বির, ওয়াহিদুস সামাদ পাপ্পু, আলতাব হোসেন সুমন, সাহেদ সিরাজ, কামরুল আই রাসেল, সুমন রায় তালুকদার। সদস্যরা হলেন, রকি দে, এডভোকেট আব্দুল­াহ আল হেলাল, জানু বেগম, বেলা বেগম, আবু রায়হান আহমেদ রাজু, সাজু আহমদ, জাকির হোসেন, হোসেন আহমদ রুহুল, জইন আহমদ জনি, মোঃ বাবুল আহমদ, রাসেল আহমদ চপল, মোঃ মনির মুদি, আমির হোসেন হাজারী, ফয়েজ উদ্দিন পলাশ, রেজাউল করিম রেজা, সালাহ উদ্দিন আহমদ মাসুম, নাজমূল ইসলাম রাকিব, সিরাজ পান্না, তানভীর আহমদ সুহিন, এমদাদুল হক শিপলু, জাকারিয়া আহমদ মুমিন, মুক্তার আহমদ মুক্তার, মাহবুব আলম সৌরভ, মোঃ মনির ফকির, আব্দুল হোসেন, মুহিবুর রহমান, কাউসার আহমদ, আব্দুর রাজ্জাক গাজী সাজাদ আহমদ বিজ্ঞপ্তি।
কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক সভাপতির বক্তব্যে বলেন, গণদাবী পরিষদ বৃহত্তর সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ১৯৮৭ সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে এবং দাবী দাওয়া বাস্তবায়নও হচ্ছে। এ সংগঠনের নেতাকর্মীরা গণমানুষের দাবী আদায়ের জন্য স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে। এই দাবী আদায়ের অংশ হিসেবে সিলেটের সম্পদ সিলেটে গ্যাস দিয়ে সারা বাংলাদেশের গ্যাসের চাহিদার ৯০ ভাগ পূরণ হচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলে কোটি কোটি টাকার গ্যাস চুরি করা হচ্ছে। অথচ সিলেটের মানুষ চুরি তো দূরের কথা কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছে। সিলেটে প্রচুর গ্যাস সম্পদ থাকার পরও কোন কারণ ছাড়াই সিলেটে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অনতিবিলম্বে সিলেটের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। অন্যথায় গণদাবী পরিষদ বৃহত্তর সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলন সংগ্রামের ডাক দিতে বাধ্য হবে।

Share





Related News

Comments are Closed