Main Menu

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শেরপুর সেতুর সংস্কার কাজ শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। ১২দিন বন্ধ থাকার পর রোববার দিবাগত রাত ১২টা থেকে সড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়।
গত ১২দিন মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ বিকল্প সড়ক হয়ে যান চলাচল করে। এতে দীর্ঘ যানজটে দূর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই সেতুর সংস্কার কাজ শেষে ঢাকা-সিলেট সড়ক খুলে দেওয়া হয়। এর আগে আগামী ২২ জুন পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে বলে জানিয়েছিল সড়ক ও জনপথ বিভাগ।
জানা যায়, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উত্তর অংশের আরসিসি ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে যায়। আরসিসি ঢালাই ভেঙে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ভাঙা স্থানে পাথর বিটুমিন দিয়ে মেরামত করে লাল কাপড়ের নিশানা টানিয়ে দেয়। এ অবস্থায় সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে থাকে।
পরে ভাঙন স্থানে জরুরি মেরামত কাজের জন্য ৯ থেকে ২২ জুন পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এই সময়ে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে যানবাহন সিলেটে আসা-যাওয়া করতো। এতে সময়ও বেশি লাগতো এবং রমজানের মধ্যে যাত্রী ভোগান্তি ছিল চরমে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় দুদিন আগেই তা খুলে দেওয়া হয়েছে। সোমবার সিলেট থেকে ঢাকা যাওয়া একাধিক যাত্রী এ তথ্য জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed