Main Menu

ফরিদপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী এলাকায় মুক্তিযোদ্ধা রাজা মৃধা (৬৬) নামে পুলিশের সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার ময়না ইউনিয়নের কেয়াগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিবেশি সিরাজুল ইসলামের সঙ্গে রাজা মৃধার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার সময় ওই জমি থেকে সিরাজুলের স্ত্রী রেবেকা বেগম কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ে। এসময় রাজা মৃধার সঙ্গে রেবেকার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেবেকা বেগম ঘর থেকে ধারালো অস্ত্র এনে রাজা মৃধাকে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই রাজা মৃধা মারা যান। এ সময় রাজার ভাই সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আবুল বাশার গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

বোয়ালমারী থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রেবেকা বেগমকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed