Main Menu

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করা যাবে রাস্তায়

বৈশাখী নিউজ ডেস্ক: নিবন্ধনের জন্য সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রেজিস্ট্রেশন কার্যালয়ে যেতে হবে না। দালালের খপ্পরেও পড়তে হবে না। মোটরসাইকেল নিবন্ধন সহজ করতে বিআরটিএ আসছে গ্রাহকের কাছে। চালু হচ্ছে স্পট নিবন্ধন। আগামী ২৩ জুন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে করা যাবে নিবন্ধন।

শুক্রবার বিআরটি এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্পট নিবন্ধন করতে চাইলে মোটরসাইকেল কেনার সকল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে। মোটরসাইকেলও আনতে হবে। ব্যক্তিগত মোটরসাইকেল না হলে প্রতিষ্ঠানের প্যাডে মালিকানার সদন আনতে হবে। টাকা জমা দেওয়া যাবে, নিকটস্থ ব্যাংকের শাখায় কিংবা বুথে।

১২৫ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনে ১২ হাজার ৭৩ টাকা লাগবে। ১০০ সিসি পর্যন্ত লাগবে ৯ হাজার ৭৩ টাকা।

Share





Related News

Comments are Closed