Main Menu

সিলেটে বিএনপি নেতার ভাইয়ের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহজালাল ব্রিজের উত্তর পাশ থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম তাজ উদ্দিন আহমদ (৫২)। তিনি বিয়ানীবাজার উপজেলার নয়া দুবাগ এলাকার মনোয়ার মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ছাইফুর রহমানের বড় ভাই।
রাস্তার পাশে লাশ পড়ে আছে- এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ ব্রীজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা থানায় গিয়ে পরিচয় সনাক্ত করেন। কেউ হত্যা করে লাশটি সড়কের পাশে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, শাহজালাল ব্রিজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেয়া হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed