Main Menu

সিলেটে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫৬

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারা দেশের ন্যায় সিলেটেও আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় সিলেট জেলা ও মহানগরীতে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান- গত ২৪ ঘণ্টায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এদিকে, মহানগর পুলিশের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে জঙ্গি দমনের জন্য সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ওই অভিযান টানা ৭ দিন চলার কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed