গ্যাসে চলছে মোটরসাইকেল, লিটারে ১৪৮ কিমি!
নিউজ ডেস্ক : তেলে মোটরসাইকেল চালানোর দিন বোধহয় শেষ। কারণ তেলের চেয়ে সস্তায় বেশি দূরত্ব পাড়ি দেওয়া যাচ্ছে গ্যাসে, প্রতি লিটারে ১৪৮ কিলোমিটার। সম্প্রতি হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে এই সাফল্য পেয়েছেন ভারতের একদল গবেষক।
ভারতের তামিল নাডু রাজ্যের আরভিএস স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কয়েক শিক্ষার্থী হাইড্রোজেন গ্যাস দিয়ে মোটরসাইকেল চালানোর গবেষণা করেন। গৌতম রাজ, আর বালাজি, জেরি জর্জ ও খালিদ ইব্রাহিম নামের এই শিক্ষার্থীদের সবাই প্রতিষ্ঠানটির মোটরযান প্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, ভিন্ন ধরনের জ্বালানি খোঁজার একটি প্রকল্পের অংশ হিসেবে শিক্ষার্থীরা হাইড্রোজেন গ্যাস দিয়ে যান চালানোর গবেষণা করেন। এই প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন তাঁদের শিক্ষক পি লক্ষণান।
পি লক্ষণান বলেন, বিশ্বে আজ পরিবেশবান্ধব জ্বালানির বড় প্রয়োজন। তিনি আরো বলেন, ফোরস্ট্রোক মোটরসাইকেলের জ্বালানি হিসেবে হাইড্রোজেন গ্যাস ব্যবহারের গবেষণা করেন শিক্ষার্থীরা। পরীক্ষার জন্য হাইড্রোজেন বেছে নেওয়ার কারণ এটি ভারতে সহজলভ্য। আর দামও কম, প্রতি লিটার মাত্র ৩০ রুপি (বাংলাদেশের ৩৫ টাকা)।
পি লক্ষণান আরো বলেন, তাঁদের পরীক্ষায় ইঞ্জিনের কোনো ক্ষতি ছাড়াই মোটরসাইকেল প্রতি লিটার হাইড্রোজেনে ১৪৮ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম হয়েছে। তবে প্রতি এক হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার পর মোটরসাইকেলে ব্যবহৃত পানি পরিবর্তন করতে হবে।
গবেষকরা জানান, সাধারণ একটি মোটরসাইকেলকে হাইড্রোজেনচালিত করায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে তাঁদের খরচ হয় মাত্র সাত হাজার রুপি (আট হাজার ২৩১ টাকা)।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed