আগামী নির্বাচনে ৩শ আসনে প্রার্থী দেবে এনপিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। এ লক্ষ্যে সারাদেশে কাজ চলছে।
রোববার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এনপিপি সিলেট জেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এনপিপি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এনপিপি সিলেট জেলা শাখার আহবায়ক মো. সেলিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ শওকত হোসেন নিলু বলেন, দেশের মানুষ বিএনপি আওয়ামী লীগের যন্ত্রনায় অতিষ্ঠ। মানুষ পরিবর্তন চায়। আর এ লক্ষ্যে সাধারণ মানুষ তৃতীয় শক্তির অপেক্ষায় রয়েছে। জনগনের আস্থা অর্জন করে, জনগনকে সাথে নিয়েই এনপিপি তৃতীয় শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আর এ লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনপিপি কাজ করে যাচ্ছে। নির্বাচনে ৩০০ আসনে এনপিপি প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনপিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভিন নাছের খান ভাসানী, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান শেখ সহিদুজ্জামান, এনপিপির প্রেসিডিয়াম সদস্য মো. বাবুল সরদার তাকারী, এনপিপির ভাইস চেয়ারম্যান ডা. আলতাফ হোসেন, এনপিপির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী সৈয়দ মাহমুদুল হক আক্কাস, এনপিপির মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা মাসুদ লিপি, ন্যাশনাল পিপলস ওলামা পার্টির সভাপতি মাওলানা নুর মোহাম্মদ সিরাজী, সিলেট বিভাগীয় অনলঅইন প্রেসক্লাবের সদস্য সচিব শেখ মো. লুৎফুর রহমান, এনপিপির সুনামগঞ্জ জেলা আহবায়ক তালুকদার মো. মকবুল হোসেন। শুরুতে তেলাওয়াত করেন মাওলানা নুর মোহাম্মদ সিরাজী। আলোচনা সভা শেষে পরে দোয়া অনুষ্ঠিত হয়।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed