ঈদ উপলক্ষে মারিয়া’র পোশাক প্রদর্শনী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সামনেই ঈদ, শুরু হয়ে গেছে পোশাক কেনার ধুম। এর মধ্যে ফ্যাশন সচেতন নারীরা খুঁজছেন নতুন ও রুচিশীল ডিজাইনের পোশাক। অনেকেই হানা দিচ্ছেন ফ্যাশন হাউস গুলোতে। আবার ফ্যাশন হাউস আর ডিজাইনাররাও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছেন তাদের সম্ভার।
ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস ‘আমারিয়া’র উদ্যোগে এবং সিলেট ক্লাবের সহযোগিতায় মারিয়া আহমদের ডিজাইন করা নতুন পোশাকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে সিলেট ক্লাবে ।
মারিয়া আহমদে একজন ফ্যাশন ডিজাইনার। নিত্যনতুন পোশাকের ডিজাইন করার প্রতি তার আগ্রহ শৈশব থেকেই। পরে এক সময় তিনি শুরু করেন তার কাছের বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের পোশাকের নিত্যনতুন ডিজাইন করা।
২০১৪ সালের শুরুর দিকে পেশাদার পোশাক ডিজাইনার হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেন। এ ইচ্ছা থেকেই ২০১৫ সালের শুরুতে ‘আমারিয়া’ নামে একটি ফ্যাশন হাউস খোলেন। খুব অল্প সময়ের মধ্যেই তার পোশাকের ডিজাইনের খ্যাতি ছড়িয়ে পড়ে। মারিয়া আহমেদ তার প্রদর্শিত পোশাকগুলোতে রঙের ব্যবহার ও ডিজাইনে যেন বাংলাদেশী নারীর চিরন্তন মনের রঙই ফুটে উঠেছে। এবারের পোশাকগুলোর ডিজাইনে আগামী ঈদের উৎসব মুখরতা খুব সহজেই টের পাওয়া যায়।
প্রদর্শনীতে ফ্যাশন ডিজাইনার মারিয়ার নেতৃত্বে এবং কোরিওগ্রাফার রনি হোসাইন ও ইমরান জুবায়েরের সহযোগিতায় মডেল হিসেবে ছিলেন আশফাক রানা, ইয়ামিন, সামিয়া, টুম্পা, আনমল বাবু, বিশ্ব, মধুরিমা, সুমি, নাজাত, রাইসা, নিভা, নুসরাত স্নেহা ও জেসমিন ।
প্রদর্শনীতে মহিলা ও পুরুষদের বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হয়। মহিলাদের পোশাকের মধ্যে ছিল থ্রি-পিছ, শাড়ি, লেহেঙ্গা প্রভৃতি। অন্যদিকে পুরুষদের পোশাকের মধ্যে ছিল পাঞ্জাবী, কটি প্রভৃতি।
Related News
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজা কিংবা দেশটিতেRead More
ডেনমার্কে কাজের সুযোগ বাড়ছে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক দক্ষ পেশাদারদের জন্য দারুণ সুখবর দিচ্ছে ডেনমার্ক।Read More



Comments are Closed