সিলেটে শিক্ষক দম্পতি হত্যাকারীকে গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রধান শিক্ষিকা সুমিতা দাস ও স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরিজিৎ রায়-কে হত্যার প্রতিবাদে ‘সিলেটের সচেতন নাগরিকবৃন্দ’র পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে বক্তাগণ বলেন, যেখানে ঘটনাস্থল থেকে উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে গাড়ির চালক মো. মিনুকে (গাড়ির মালিক) আটক করে পুলিশের হাতে সোপর্দ করে, সেখানে পুলিশের ভিন্নরূপ কাহিনীর অবতারণা রহস্যজনক। বক্তাগণ অবিলম্বে দোষী মালিক-চালককে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান। সমাবেশ থেকে আগামি ৭ দিনের মধ্যে দোষী চালককে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেয়া হয়।
‘সিলেটের সচেতন নাগরিকবৃন্দ’র পক্ষ থেকে রোববার বিকাল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখস্থ সড়কে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে সভাপত্বি করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। প্রতিবাদী সমাবেশে বক্তাগণ আরো বলেন, শহরের একটা জনবহুল সড়কে একজন অপেশাদার গাড়িচালক বেপরোয়া গতিতে তাচ্ছিল্য নিয়ে গাড়ি চালালে তা আরেকটা গাড়ি কিংবা মানুষের উপর উঠে গিয়ে প্রাণহানী ঘটাবেই এবং এটা নিশ্চয়ই হত্যাকান্ড হিসেবে বিবেচিত। এইরূপ হত্যাকান্ডের প্রতিবাদে সকল বিবেকবান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তাগণ বলেন, সড়ক কখনো কারো শখ মিটানোর স্থান হতে পারে না । গাড়িচালকদের অবিবেচনাপ্রসূত কর্মকান্ডের ফলে রাস্তার কোনো মানুষই আজ নিরাপদ নয় । চালকদের অদক্ষতা এবং বেপরোয়া মনোভাবের কারণে প্রতিদিন শতশত মানুষ সড়কে প্রাণ দিচ্ছে। কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সরকার বরাবরই উদাসীন। তাই মানুষের জীবন বাঁচানোর প্রয়োজনে গাড়িচালকদের যথেচ্ছাচার রোধ করা এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীন রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ব্যারিস্টার মো. আরশ আলী, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, উদীচী সিলেট এর সভাপতি কবি এ, কে শেরাম, সুজন সিলেট এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর সভাপতি এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সিকন্দর আলী, বিশিষ্ট চিকিৎসক মুক্তিযোদ্ধা ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, গল্পকার জামান মাহবুব, খেলাঘর সিলেট জেলা সভাপতি তাজুল ইসলাম বাঙালি, আওয়ামীলীগ নেতা তপন মিত্র, সম্মিলিত নাট্যপরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত গুপ্ত, সাংবাদিক চয়ন চৌধুরী, প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রধান শিক্ষক শেফালি বেগম, প্রধান শিক্ষক মো. আব্দুল মালিক, গনেশ পাল দীপু, সহিদ উল্লাহ, সুমনচন্দ্র তালুকদার ও স্বপন কুমার তালুকদার, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিলেট বিভাগীয় আহ্বায়ক মো. আবুল হোসেন, সহকারি শিক্ষক সমিতি সিলেট জেলা সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত, নিকেতন দাস, স্কালার্স হোম সিলেট এর সমকাল-সুহৃদ সমাবেশ এর সভাপতি রাজকুমার দাস, নিহত দম্পতির পরিবারর পক্ষ থেকে সুমিতা দাসের ভ্রাতা সংগঠক ধ্রুব গৌতম, সুমিতা দাসের সহকর্মী শিক্ষক আনারকলি চৌধুরী প্রমূখ। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন সংস্কৃতিকর্মী সৈয়দ মনির হেলাল ও সঞ্জয় নাথ সঞ্জু ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অম্বরীষ দত্ত, বাদল কর, কবি এনায়েত হাসান মানিক, সাংবাদিক আল আজাদ, কবি জাফর ওবাায়েদ, নাট্যসংগঠক শামসুল বাসিত শেরো, নাট্যসংগঠক মিশফাক আহমদ মিশু, নাট্যপরিষদের সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, নীলাঞ্জন দাস টুকু, রতন দেব, উপাধ্যক্ষ অর্ধেন্দেু দাস, ডা, অভিজিত দাস, মহিলা পরিষদের সাধারণ সম্পদক রীনা কর্মকার, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, সংস্কৃতিকর্মী দেবব্রত চৌধুরী লিটন, সাংবাদিক দেবাশীষ দেবু, সাংবাদিক নূও আহমদ, বাংলাদেশ নারীমুক্তি সংসদেও সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, পরিবেশ আন্দোলনকর্মী আবদুল করিম কিম, আবদুল মুকিত অপি, স্কলার্সহোমের অভিভাবক মালা বিশ্বাস, সাংবাদিক ইয়াহ্ইয়া ফজল, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী, বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দেক সাজুল,উজ্বল রায়, অংশুমান দত্ত অঞ্জন, অরবিন্দ সোসাইটির সাধারণ সম্পাদক পূলক কান্তি তালুকদার, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা কাজী আলফাজ, শিক্ষক জেসমিন আক্তার, নগরনাটের অরূপ বাউল, নাট্যশিল্পী উজ্বল চক্রবর্তী, দীপঙ্কর দাসগুপ্ত, ছাত্রইউনিয়ন সিলেট জেলা সভাপতি সপ্ত দাস, সন্দ্বিপ দেব, অমিত দাস, উত্তরা সেন পম্পা প্রমূখ।
মানববন্ধনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যানারসহ অংশগ্রহণ করে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রাথমিক শিক্ষা পরিবার, সমকাল-সুহৃদ সমাবেশ, সুরমা খেলাঘর আসর।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed