সিলেটে ২টি প্রতিস্টানকে এক লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জে করুণা ফুড নামের একটি প্রতিষ্ঠান মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে চিড়া ও মুড়ি তৈরীর অভিযোগে মোবাইল কোর্ট ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া, নবাব রোডের বেবী গুড়া মশলা নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রং, চাউলের গুড়া, আটা মিশিয়ে হলুদ ও মরিচ তৈরীর সন্ধান পেয়েছে র্যাব। এই কারণে ওই প্রতিষ্ঠানকে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী ও র্যাব-৯ এর উপ পরিচালক (গণমাধ্যম) ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্র জানায়, নগরীর শিবগঞ্জ এরাকার বৈশাখী ৮৫ নম্বর বাসাতে দীর্ঘদিন থেকে রাসায়নিক পদার্থ মিশিয়ে চিড়া-মুড়ি তৈরী করা হচ্ছিল। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে এগুলো প্রস্তুত করা হচ্ছিলো। এ কারণে মোবাইল কোর্ট ওই প্রতিষ্ঠানের স্বত্ত্াাধিকারী প্রবীর চন্দ্র পালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে নগরীর নবাব রোড় এলাকাস্থ বেবী গুড়া মশলা নামের একটি প্রতিষ্ঠান রং, চাউলের গুড়া, আটা মিশিয়ে হলুদ ও মরিচ তৈরীর সময় র্যাব সদস্যরা বিষয়টি ধরতে পারেন। এ সময় প্রতিষ্ঠানের মালিক দারা মিয়াকে না পেয়ে র্যাব কর্মচারি খায়রুল ইসলামকে আটক করে নিয়ে যায়। এ সময় বেবী গুড়া মশলাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জরিমানা আদায় করতে পারেনি র্যাব। জরিমানা না পাওয়ায় কর্মচারিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিনাশ্রমে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, নগরীর প্রতিটি মশলার কারাখানায় ভেজাল রয়েছে। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উদ্ধারকৃত ভেজাল মশলা এবং রং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাভীয়ার খালে ফেলে নষ্ট করা হয়।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed