Main Menu

সিলেটে কার চাপায় শিক্ষক দম্পতি নিহতের ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেট কারের চাপায় সিএনজি অটোরিকশা আরোহি শিক্ষক দম্পতি নিহতের ঘটনায় প্রাইভেট কারের মালিক ও চালক মো. মিনুকে একমাত্র আসামী করে মামলা দায়ের হয়েছে।
শনিবার (১১ জুন) বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় মামলাটি দায়ের করেন দুর্ঘটনায় নিহত স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরিজিত রায়ের বড় ভাই রনজিত রায়। মামলা নম্বর (০৯(০৬)১৬)।
মামলার অভিযোগে রনজিত রায় উল্লেখ করেন, গত ৭ জুন সকালে তার ভাই অরিজিত রায় (৪৮) ও ভাইয়ের স্ত্রী সুমিতা দাস (৪২) এবং তাদের একমাত্র মেয়ে অরিনিমা রায় স্নেহা (১২) সিএনজি অটোরিকশাযোগে শাহী ঈদগাহস্থ স্কলার্সহোম স্কুলে আসছিলেন। এসময় টিলাগড়স্থ শাহ মাদানী শাহী ঈদগাহের সামনে বিপরীত দিকে থেকে আসা একটি প্রাইভেট কার (সিলেট-গ-১১ ১১ ৪৭) সিএনজি অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অরিজিতে মৃত্যু হয়। আর সুমিতাকে মুমূর্ষ অবস্থায় ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্নেহাও গুরুতর আহত হয়। সে এখনও চিকিৎসাধীন আছে।
রনজিত রায় দাবি করেন, গাড়ির চালক নগরীর শিবগঞ্জ সাদিপুরের মৌচাক ২০/এক্স নম্বর বাসার বাসিন্দা মো. মিনু ট্রাফিক আইন ভঙ্গ করে বেপরোয়া গতিতে গাড়ি চালনার কারণে এই দুৃর্ঘটনাটি ঘটেছে। তিনি কার চালক মোহাম্মদ মিনুর ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Share





Related News

Comments are Closed