Main Menu

৩ বেসরকারি মেডিকেল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় দেশের তিনটি বেসরকারি মেডিকেল কলেজ সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এগুলো হলো- রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ।
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা নিয়ে এক সভায় তিনি এ নির্দেশ দেন বলে এক তথ্য বিবরণীতে বলা হয়েছে।
এতে বলা হয়, ওই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য বেসরকারি কলেজে শিক্ষা কার্যক্রম শেষ করার সুযোগ দেয়া হবে।

Share





Related News

Comments are Closed