Main Menu

ফুলবাড়ীতে কারের চাঁপায় সাইকেল আরোহী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাইভেট কারের চাঁপায় প্রদিপ চন্দ্র (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত প্রদিপ চন্দ্র বিরামপুর উপজেলার দক্ষিন সাহাবাজপুর গ্রামের মৃত প্রফুল্য চন্দ্রর ছেলে।
রোববার বেলা ১১ টায় ফুলবাড়ী পৌর এলাকার বারকোনা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, নিহত প্রদিপ চন্দ্র বাইসাইকেল যোগে ফুলবাড়ী বাজারে আসার পথে বারকোনা মোড়ে বিপরীত দিক থেকে আসা ঢাকা একটি প্রাইভেট কার (মেট্র-ক-১১-২৫১২) তাকে স্বজরে চাপা দেয়। এতে বাইসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
উল্লেখ্য নিহত প্রদিপ ২০০৬ সালের ২৬ আগষ্ঠ ফুলবাড়ী রক্ষার আন্দোলন করতে গিয়ে তৎকালিন বিডিআর এর গুলিতে গুরুতর আহত হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed