গুপ্ত হত্যাকারীদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি: “ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই” এই স্লোগানকে সামনে রেখে, ঝিনাইদহে পুরোহিত গোপাল গাঙ্গুলি, হেমায়েতপুরে সৎসংঘ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে, চট্রগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী সহ দেশ ব্যাপি গুপ্ত হত্যার প্রতিবাদ ও গুপ্ত হত্যাকারী এবং তাদের পৃষ্টপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকালে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি এ্যাড. বলরাম গুহের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এ্যাড. ইন্দ্রনাথ রায়, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুনাশু দত্ত টিটো, সাধারণ সম্পাদত তপন কূমার ঘোষ প্রমূখ।
বক্তারা, দেশ ব্যাপি গুপ্ত হত্যার প্রতিবাদ ও গুপ্ত হত্যাকারী এবং তাদের পৃষ্টপোষকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed