সিলেটে ১৫ জামায়াত শিবির কর্মীসহ গ্রেফতার ৬৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পুলিশের সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে সিলেটে ৫ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৫ জামায়াত শিবির কর্মী সহ ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কন্ট্রোল রুম। এর মধ্যে জামায়াত-শিবিরের ২ জন কর্মী রয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সিলেট জেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে তালিকাভুক্ত ৫ সন্ত্রাসী এবং জামায়াত শিবিরের ১৩ জন নেতাকর্মীও রয়েছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed