Main Menu

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের মানববন্ধন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: হাইকোর্টের রায় বাস্তবায়ন ও ৫ম পদ সৃষ্টসহ সকল প্যানেলভুক্ত শিক্ষকদের একসাথে নিয়োগের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।

রবিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ঐ কর্মসূচি পালন করে বঞ্চিত প্যানেল শিক্ষকবৃন্দ। মানববন্ধনে ঠাকুরগাঁও জেলার প্রায় ২ শতাধিক শিক্ষক অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, প্যানেল শিক্ষক মামুনুর রশিদ, গোলামী বেগম, আব্বাস আলী ও হাজেরা খাতুন প্রমুখ।

বক্তবা বলেন, প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ সম্পন্ন করার দির্শেন দেন হাইকোর্ট । কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আদালতের রায় মানছেনা। তাই দ্রুত ঠাকুরগাঁওয়ে প্যানেলভুক্ত শিক্ষকদের একসাথে নিয়োগের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন।

Share





Related News

Comments are Closed