Main Menu

বিশ্বনাথ-ছালিয়া সড়কে খানাখন্দে ভরপুর, জনদূর্ভোগ

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: ছোট-বড় একাধিক গর্ত থাকার কারণে দীর্ঘদিন থেকে যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়কটি। সড়কটিতে খানাখন্দে ভরপুর থাকায় জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। জীবিকা নির্বাহের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা। রোগী কিংবা অন্তসত্ত্বা মহিলাদের জরুরী চিকিৎসা সেবা প্রদানে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণদশা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধিরা পালন করছেন নিরব ভূমিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলার ৩টি (বিশ্বনাথ সদরের একাংশ, দৌলতপুর, দশঘর) ইউনিয়নের কয়েক হাজার মানুষকে নিজেদের প্রয়োজনে সড়কটি ব্যবহার করতে হয়। সামান্য বৃষ্টি হলে সড়ক দিয়ে চলাচলে মানুষের দূর্ভোগ আরোও কয়েকগুন বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
এলাকার আবদুল লতিফ বলেন, সড়ক দিয়ে গর্ভবতি মহিলাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমাদেরকে চরম দূর্ভোগ পোহাতে হয়। এতে রোগীরও দূর্ভোগ বেড়ে যায়।
অটোরিকসা চালক কবির আহমদ বলেন, জীবিকা নির্বাহের জন্য আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। এতে আমাদেরকে আর্থিক ও শারীরিক ক্ষতির শিকার হতে হয়।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার রফিক মিয়া বলেন, জনগুরুত্বের দিক বিবেচনা করে সড়কটি যত দ্রত সম্ভব সংস্কার করা প্রয়োজন।

Share





Related News

Comments are Closed