বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংর্ঘষ : আহত ২০
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোবাইল ফোনের কার্ড ক্রয় করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অনন্ত ২০জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিশ্বনাথেরগাঁও ও মুফতিরগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধা ঘন্টাব্যাপি সংর্ঘষ চলে। এসময় বাসা-বাড়িঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী অনেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সংঘর্ষে আহতরা হলেন বিশ্বনাথেরগাঁও গ্রামের আব্দুল মুক্তাদির, মুফতিরগাঁও গ্রামের ফয়ছল আহমদ, ফরিদউদ্দিন শিপন। তাৎক্ষনিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিশ্বনাথেগাঁও গ্রামের লিটন মিয়ার দোকান থেকে একটি মোবাইল কার্ড ক্রয় করেন মুফতিরগাঁও গ্রামের শহিদ মিয়া। মোবাইলের কার্ড ক্রয়-বিক্রয় নিয়ে তাদের কথাকাটাটি হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনার জের শুক্রবার বিকেলে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রেপাত ঘটে। দেশীয়-অস্ত্র নিয়ে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রবাসী আহাদ মিয়ার বাসায় ভাংচুর করা হয় বলে ওই প্রবাসী অভিযোগ করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed