ঝিনাইদহে ঘরবাড়ি ভাংচুর-দোকানে আগুন
ঝিনাইদহ প্রতিনিধি: রাতের আধারে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের কচুয়া গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের (৮০) দোকান ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এঘটনায় শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকূপা-১ আসনের এমপি আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সায়ুব আলী জোয়ার্দ্দারের সাথে লড়াই করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিল্টন জোয়ার্দ্দার পরাজিত হয়। এর জের ধরে নির্বাচন পরবর্তী সহিংসতায় কচুয়া গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের দোকান ঘর পুড়িয়ে দিয়েছে আ’লীগ মনোনীত বিজয়ী প্রার্থীর সমর্থক কচুয়া গ্রামেরই রনজিৎ, সমীর, প্রতাপ, ধলু, জটো, অশোক, পরিমল ও অন্তর গং।
অপরদিকে একই ইউনিয়নে ফলিয়া গ্রামের তোবারক মেম্বারের বাড়ির জানালা দরজাসহ বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর চালানো হয়েছে। এসময় তারা ৩টি মোটরসাইকেল ভাংচুর করে।
এদের অত্যাচারে প্রায় ৩০/৩৫ জন বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে বলে কচুয়া গ্রামের নির্যাতিত পরিতা রানী, বিমল ও অমল জানান।
এব্যাপারে চেয়ারম্যান সায়ুব আলী জোয়ার্দ্দার জানান এমপি আব্দুল হাই-আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিল্টন জোয়ার্দ্দার পক্ষ নিয়ে শ্রীকান্ত বিশ্বাসকে উস্কিয়ে দিয়ে নিজেই নিজের দোকান ঘর পুড়িয়ে নাটক করছেন।
এব্যাপারে ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে এমপি সাহেবের সাথে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের আধারে কে বা কারা দোকানঘরটি পুড়িয়ে দিয়েছে। তবে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed